শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ ধরা বন্ধে বেড়েছে অন্য মাছের দাম

শরীয়তপুরের সদর পালং বাজারে বিক্রির জন্য রাখা মাছ। ছবি : কালবেলা
শরীয়তপুরের সদর পালং বাজারে বিক্রির জন্য রাখা মাছ। ছবি : কালবেলা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় শরীয়তপুরের পাইকারি মাছ বাজারগুলোতে দেখা মেলেনি ইলিশের। বাজারে ইলিশ না থাকায় আগের চেয়ে বেড়েছে অন্য মাছের দাম। সরেজমিন মৎস্য আড়ৎদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) শরীয়তপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কোরাল, চিতল ৫৫০-৬৫০ টাকা, সুরমা ২৫০-৩৫০, চিংড়ি ৮০০-১১০০ টাকা, পাঙাশ চাষের ২৫০-৩০০ টাকা, কৈ ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-২০০ টাকা, পোয়া মাছ ৩৫০-৪৫০ টাকা, শিং মাছ ৫৫০-৬৫০ টাকা ও পাবদা ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নদীর মাছ বাজারে খুবই কম। এর কারণ হিসেবে জেলেরা জানিয়েছেন, ইলিশ ধরা বন্ধে পদ্মাসহ বিভিন্ন নদীতে স্থানীয় প্রশাসন অভিযান চালাচ্ছে। এতে নদীতে মাছ ‍ধরতে যাচ্ছেন না জেলেরা। ফলে অন্য মাছও বাজারে কমে গেছে।

ইলিশ ছাড়া অন্যান্য মাছের মূল্যবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাছ বিক্রেতা ইমন বেপারি বলেন, ‘এখন আগের চেয়ে সব কিছুতেই খরচ বেড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পরিবহন খরচ, বাজারে আড়ৎদারিও বেড়েছে। আবার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বৃহস্পতিবার থেকে পদ্মার মাছ পাইকারি বাজারে আসছে না।’

শরীয়তপুরের সদর পালং বাজারের মাছ বিক্রেতা কামাল হোসেন বলেন, ‘গত বুধবার মধ্যরাত পর্যন্ত ইলিশ বেচাবিক্রি হয়েছে। এখন অন্যান্য মাছ বিক্রি করছি। এ ২২ দিন নদীতে ইলিশ শিকার বন্ধ থাকলে সামনে আশানুরূপ ইলিশ পাওয়া যাবে। তখন দামও কিছুটা কম থাকবে। তবে এ কয় দিন চাষের মাছগুলোই নিতে হবে ক্রেতাদের।’

স্থানীয় বাসিন্দা মো. গোলাম আযম কালবেলাকে বলেন, ‘বাজারে নদীর মাছ না থাকায় ঘেরের ও বিলের মাছের দাম প্রায় দিগুণ হয়েছে। এত চড়া দামে মাছ কিনে খাওয়া আমাদের মতো অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

শুক্রবারের ছুটির দিনে পালং বাজারে মাছ কিনতে এসে মাছের দাম বৃদ্ধি দেখে মাছ না কিনেই বাড়ি ফিরছেন আলী আকবর নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ‘অভিযানের অজুহাতে পাইকার ও খুচরা বিক্রেতারা সব মাছের মন গড়া দাম চাচ্ছে। এ অবস্থার অবসান করতে বাজার মনিটরিং বৃদ্ধি করতে হবে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১০

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১২

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৩

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৪

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৫

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৬

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৭

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৮

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৯

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২০
X