বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বন্দুকের বাঁট তৈরি করায় কাঠমিস্ত্রি গ্রেপ্তার

বরিশাল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বরিশাল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বরিশালের গৌরনদী উপজেলায় বন্দুকের বাঁট তৈরির অভিযোগে নুরুল হক (৪৮) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল হক সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রামের বাসিন্দা।

সরিকল পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফোরকান হোসেন হাওলাদার জানান, সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রামের একটি ফার্নিচারের দোকানে বন্দুকের বাঁট তৈরি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টায় পুলিশ অভিযান চালিয়ে ফার্নিচার দোকানের মালিক কাঠমিস্ত্রি নুরুল হককে আটক করে।

এ ঘটনায় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কার জন্য বন্দুকের বাঁট তৈরি করা হচ্ছিল ও বন্দুকটি কোথায় আছে, কারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১০

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১১

অবশেষে মাঠে নামলেন নেইমার

১২

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৩

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৪

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৫

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৬

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৭

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৮

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৯

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

২০
X