কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্বাভাবিক সরকার গড়ে তোলার পাঁয়তারায় বিএনপি : ইনু

কুষ্টিয়া সার্কিট হাউসে বক্তব্য দিচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
কুষ্টিয়া সার্কিট হাউসে বক্তব্য দিচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমেরিকা যেমন গণতন্ত্রের কথা বলে সেন্টমার্টিন দখলের পাঁয়তারা করে, ঠিক তেমনি বিএনপি নির্বাচনের কথা বলে কিন্তু রাজাকারকে সঙ্গে নিয়ে একটি অস্বাভাবিক সরকার গড়ে তোলার পাঁয়তারা করে। বুধবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন দরজায় কড়া নাড়তে শুরু করেছে। নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি অনেক মহল অনেক রকম পরিকল্পনা ও পাঁয়তারা করছে। বিএনপিও সাড়ে ১৪ বছর ধরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে আবার নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে একটা সরকার অদল-বদলের পরিকল্পনা করার চেষ্টা করছে।

তিনি বলেন, কিছু উপনির্বাচনে ও স্থানীয় নির্বাচনে জনগণ সুন্দরভাবে ভোট প্রদান করেছেন। ভোট কে বর্জন করল আর কে নির্বাচন করল সেটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই। যত মাথাব্যথা বিএনপি ও জামায়াতের।

জাসদ সভাপতি আরও বলেন, আমেরিকা যেমন গণতন্ত্রের কথা বলে সেন্টমার্টিন দখলের পাঁয়তারা করে, ঠিক তেমনি বিএনপি নির্বাচনের কথা বলে কিন্তু রাজাকারকে সঙ্গে নিয়ে একটি অস্বাভাবিক সরকার গড়ে তোলার পাঁয়তারা করে।

ইনু আরও বলেন, ’৭৫ এর পরে বাংলাদেশে যে সামরিক সরকার এসেছে যত রাজাকার সরকার এসেছে। তাদের ছত্রছায়ায় বিদেশি শক্তিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে প্রতিবেশীদের বিরুদ্ধে উপমহাদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র করেছে। আজকে নির্বাচনকে কেন্দ্র করে একটু ওলট-পালট করা যায় কিনা- সেই চক্রান্ত নিয়ে বিএনপি আছে,আমেরিকাও আছে। এ রকম একটি পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে সরকার বদলের খেলায় আন্তর্জাতিক পার্টনার খোঁজার যে প্রচেষ্টা চলছে তা দুঃখজনক। দেশবাসী এ ধরনের দেশবিরোধী তৎপরতা রুখে দেবে বলেও দাবি করেন ইনু।

এ সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলি, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X