বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পায়ুপথে হেরোইন বহনকারী সেই যুবকের মৃত্যু

হেরোইনসহ গ্রেপ্তার রাবেল শেখ ওরফে রাসেল। ছবি : কালবেলা
হেরোইনসহ গ্রেপ্তার রাবেল শেখ ওরফে রাসেল। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহন করা অবস্থায় গ্রেপ্তার হওয়া রাবেল শেখ ওরফে রাসেল মারা গেছেন। রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হলে রোববার (১৫ অক্টোবর) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ ওরফে রাসেল (২৯) বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটা এলাকার অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে তার এলোমেলো কথাবার্তায় পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ২টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, ‘রাজবাড়ী জেলা কারাগারের কয়েদি রাবেল শেখ ওরফে রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X