চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশ থেকে শিশু পার্ক উচ্ছেদের দাবি

বাণিজ্যিক শিশু পার্ক উচ্ছেদের দাবিতে চট্টগ্রাম নগরে মানববন্ধন। ছবি : কালবেলা
বাণিজ্যিক শিশু পার্ক উচ্ছেদের দাবিতে চট্টগ্রাম নগরে মানববন্ধন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের সার্কিট হাউসের পাশ থেকে বাণিজ্যিক শিশু পার্ক উচ্ছেদ করে জায়গাটি সর্বস্তরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে শিশু পার্কের সামনে ‘অপরাজেয় বাংলার সন্তান বাংলাদেশ’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বীর মুক্তিযোদ্ধা বিএলএফ পংকজ কুমার দস্তিদার বলেন, ‘চট্টগ্রামে সার্কিট হাউসে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের পর সার্কিট হাউসের সামনে এ মাঠটিতে মুক্তিযোদ্ধারা এসে জড়ো হন। এ মাঠেই প্রথম বিজয় মেলার সূচনা হয়।’

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির তথা স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য অবদান থাকলেও এখানে স্বাধীনতার স্মৃতি চিহ্ন কিংবা স্বাধীনতার ইতিহাস, কৃষ্টি চর্চা কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জানার জন্য উল্লেখযোগ্য কোনো স্মৃতি চিহ্ন বা স্মৃতি স্তম্ভ নেই। এ ছাড়া আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত মাঠের স্বল্পতা রয়েছে। শিশু পার্কের জায়গাটি উচ্ছেদ করে জায়গাটিতে উন্মুুক্ত স্থানসহ মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক এবং মাঠ তৈরি করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানাই।’

মো. মাসুদুল রানার সঞ্চালনায় এবং আব্দুল্লাহ আল তানিম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নগরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবি ছিল পার্কটি উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করা হোক। তারা এ সময় পার্কটিকে ঘিরে নানা অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X