দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ ক্ষমতায় থাকায় মানুষ ভালো আছে’

দৌলতপুরে বক্তব্য দিচ্ছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। ছবি : কালবেলা
দৌলতপুরে বক্তব্য দিচ্ছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। ছবি : কালবেলা

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে বলে জানিয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থাকায় আপনারা শান্তিতে ব্যবসা করছেন, চাকরি করছেন, দেশের মানুষ বিভিন্ন কাজ করে ভালো আছেন।’

শনিবার (২১ অক্টোবর) বিকেলে দৌলতপুরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রদান ও দৌলতপুর কেন্দ্রীয় মন্দিরের সব ভক্তের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাঈমুর রহমান দুর্জয় বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি বিভিন্ন রকমের অবরোধ সৃষ্টির পাঁয়তারা করছে। জ্বালাও পোড়াও করার চেষ্টা করছে। এটা আমরা আগেও দেখেছি।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বেশি হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন। তারা শুধু ক্ষমতায় যেতে চায়, দেশের উন্নয়ন তারা চায় না। কিন্তু আপনারা দেখতে পারছেন আওয়ামী লীগের সময় দেশে কত উন্নয়ন হয়েছে।

সংখ্যালঘুদের উদ্দেশে এমপি বলেন, আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি, আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। এই পরিচয় নিয়েই আমাদের কাজ করতে হবে। ধর্মের মাধ্যমে আমাদের বিভেদ সৃষ্টি করা যাবে না। ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ সবার ওপরে রাখতে হবে। বিশৃঙ্খলার মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে না। কাজেই মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সবার এই বাংলাদেশ। সবাই মিলে একসঙ্গে দেশের জন্য যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন। কাজেই মিলেমিশে এই দেশকে গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কদ্দুস, ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দীন আবুল, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার ফৌজদার, যুবলীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির শাওন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১০

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১১

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১২

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৩

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৪

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৬

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৭

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৮

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৯

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

২০
X