চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনকে না জানিয়েই মুক্তিযোদ্ধাকে দাফন, ছুটে গেলেন ইউএনও

বীর মুক্তিযোদ্ধা মো. আলী। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধা মো. আলী। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আলী নামের এক মুক্তিযোদ্ধাকে স্থানীয় প্রশাসনকে না জানিয়েই দাফন করা হয়েছে। পরে রোববার (২২ অক্টোবর) সকালে সাংবাদিকদের কাছে মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুন করা গ্রামে মুক্তিযোদ্ধা আলীর বাড়িতে ছুটে যান।

ইউএনও তানভীর হোসেন মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে দাফন-কাফনের খরচ বাবদ একটি অনুদানের চেক তার ছেলে শাহ আলম বাবুর হাতে তুলে দেন। এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেমসহ পৌর এলাকার অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা আলীকে রাত ৯টায় দাফন করা হবে জানানো হয়। ওই এলাকার মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ আমাকে এ তথ্য দেন। পরে আমি তাকে জানাই এত অল্প সময়ে কীভাবে কী করব? আর রাতে গার্ড অব অনার দেওয়ার কোনো বিধান না থাকায় বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করিনি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ‘মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অর্নার দিতে পুলিশ সব সময় প্রস্তুত। তবে বীর মুক্তিযোদ্ধা আলীর মৃত্যুর সংবাদটি আমাকে কেউ অবহিত করেননি যেটা খুবই দুঃখজনক।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন জানান, ‘বীর মুক্তিযোদ্ধা আলীর মৃত্যুর সংবাদটি আমাকে কেউ অবহিত করেননি। পর দিন একজন সাংবাদিকের কাছে মৃত্যুর খবর শুনে সাবেক এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে ছুটে যাই। তাৎক্ষণিক খবর পেলে রাতেই আমি যেতাম। যখনই কোনো মুক্তিযোদ্ধার মৃত্যু হবে তাৎক্ষণিক সংবাদটি উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকল মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করছি।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X