মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার

ফেনী সদর থানার লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানে মো. জাফর উল্লাহ ভূইয়া। ছবি : সংগৃহীত
ফেনী সদর থানার লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানে মো. জাফর উল্লাহ ভূইয়া। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. জাফর উল্লাহ ভূইয়া (৫৩) নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিজামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাফর উল্লাহ ফেনী জেলার সদর থানার লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি একই ইউনিয়নের মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে।

মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে খবর, সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ বিগত তিন বছর ধরে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিন বাসার নিচে একটি চায়ের দোকানে চা পান করতেন। শনিবার সন্ধ্যায় চা পান করে ঘরে যাওয়ার চব্বিশ ঘণ্টা পরও চায়ের দোকানে না আসলে দোকানদার তাকে ডাকতে যান। জাফরকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন দোকানদার। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা বলেন, রোববার রাতে খবর পেয়ে তার ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা অথবা রোববার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় তিনি মারা গেছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট দেখে মনে হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত বা শারীরিক অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে বিগত তিন বছর নিজামপুরে বাসা ভাড়া নিয়ে জাফর একাই বসবাস করতেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১০

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১১

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১২

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৩

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৪

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৯

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

২০
X