বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামির হোসেন নামের ব্যাটারিচালিত এক অটোরিকশাচালক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষ পানের পর রাত ৯টায় তিনি মারা যান। সে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ, পারিবারিক ও স্থানীয় লোকজন সূত্র জানায়, জামির হোসেন (৩৪) একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এ ছাড়াও তিনি স্থানীয় কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কে টাকা ধার নিয়েছিলেন। স্থানীয় লোকজন ও এনজিও কর্মীরা ওই ঋণের টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করলে জামির হোসেন দিশাহারা হয়ে পড়েন।

একপর্যায়ে ঋণের বোঝা সইতে না পেরে রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় সবার অজান্তে জামির তার নিজ বাড়িতে জমিতে দেওয়ার কীটনাশক (বিষ) পান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। কুমেকে নেওয়ার পথে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলা সদর বাজারে পৌঁছার পর জামির হোসেন মারা যান। সেখান থেকে স্বজনরা জামিরের মরদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ ওই রাতেই নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ভাই মো. জাকির হোসেন জানান, ‘দুটি এনজিও থেকে জামির হোসেনের ঋণ নিয়েছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন লোকজন তার কাছে বিভিন্ন অঙ্কে ধারের টাকা পেত। তার ঋণের পরিমাণ আনুমানিক চার লাখ টাকার মতো হবে। এসব ঋণের চাপ সইতে না পেরে শেষ পর্যন্ত আমার ভাই জামির হোসেন আত্মহননের পথ বেছে নিয়েছেন।’

ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘অটোরিকশাচালক জামির হোসেন বিষ পানে রাত ৯টায় মারা যায়। খবার পেয়ে থানা পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জামিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১১

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১২

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১৩

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৫

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৬

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৭

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৮

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৯

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

২০
X