লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটে কলেজছাত্রী গণধর্ষণের ঘটনায় সহকর্মীদের মানববন্ধনের ২ ঘণ্টার মধ্যে আসামি আনসার গাটু ওরফে সোহাগকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আনসার গাটুর বাড়ি সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ি গ্রামে।

এর আগে কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও ধর্ষকরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

ওই ঘটনায় দুপুর ২টায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারে মৌখিক দাবি জানায়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সোহাগ নামে পরিচয় দেওয়া যুবকের সঙ্গে দুই বছর ধরে তার প্রেম চলছিল। সে বিমানবাহিনীতে চাকরি করার পরিচয় দেয়। ঘটনার দিন শিক্ষার্থীকে বিমান বাহিনীর রানওয়েতে বেড়ানোর কথা বলে সেখানে নিয়ে গিয়ে কৌশলে অন্য বন্ধুদের হাতে তুলে দেয়। এ সময় তারা সবাই তাকে ধর্ষণ করে বলেও তিনি জানান।

১৭ জুন সন্ধ্যা রাতে একটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রেমিকসহ শহরের বিমান বাহিনীর রানওয়ের পাশে ঘুরতে বের হয়। সেখানে আগ থেকেই পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে থাকা আরও তিনজন যুবক মিলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী কৌশলে মোবাইল ফোনে তার বড় বোনকে কল দিলে ধর্ষকরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ছাত্রীর বড় বোন ওইদিন রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলসহ কয়েকটি এলাকায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X