শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

হবিগঞ্জের বাহুবল উপজেলার জাঙ্গালীয়া গ্রামে জালাল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। সোমবার (২৩ অক্টোবর) উপজেলার জাঙ্গালীয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার জাঙ্গালীয়া গ্রামের মদরিছ মিয়ার ছেলে জালাল মিয়া। রাত দেড়টার সময় কে বা কারা তার বসত ঘরে ঢুকে হত্যার করার জন্য জালালের হাত ও গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার জন্য চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পাশের রুম থেকে জালাল মিয়ার স্ত্রী ঘুম থেকে উঠলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে জালাল মিয়াকে তার বসতঘরের বারান্দায় পরে থাকা অবস্থা থেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল বাহুবল মডেল থানার এসআই জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না।

বাহুবল মডেল থানার ডিউটি অফিসার জানান, জালাল মিয়ার স্ত্রী বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১০

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৫

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৬

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৭

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৮

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৯

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

২০
X