ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী

ময়মনসিংহে ফুলপুরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী। ছবি : কালবেলা
ময়মনসিংহে ফুলপুরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী। ছবি : কালবেলা

সদ্য মুক্তিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’-এর উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বওলা ডিগ্রী কলেজ হলরুমে সর্বসাধারণের জন্য এ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী ফুলপুরে এই প্রথম।

এদিকে বিনা টিকেটে সিনেমাটি দেখে এর ভূয়সী প্রশংসা করেছেন দর্শক ও অতিথিরা। তারা বলেন, এ এলাকায় সিনেমা হল নেই, জেলা সদরে গিয়ে সিনেমা দেখতে হতো। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বিনামূল্যে এমন আয়োজন করায় দর্শকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উম্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্ধোধনী বক্তব্য তিনি বলেন, ‘চলচ্চিত্র দেখানোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ এটি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই সিনেমার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, রাজনীতি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। এ চলচ্চিত্রের মাধ্যমে মানুষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানবে এবং বঙ্গবন্ধুকে জানবে।’

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আব্দুল্লাহ আল মামুন,বওলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন খান, বওলা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক কাজী নাসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, বালিয়া ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মোতালেব দেওয়ান, যুগ্ম আহ্বায়ক রাসিদ সরকারসহ বওলা ইউনিয়ন আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

টানা বৃষ্টি ও জোয়ারে মতলব দক্ষিণে কোটি টাকার উন্নয়ন হুমকিতে

এবার ভাইরাল সেই নাচের ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন ফুটবলার

আমার বাড়িতেও পানি পড়ে, ঘুমাতে গেলে বাটি দিয়ে রাখি: ডেপুটি স্পিকার

১০

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

১১

বন্যার্তদের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ

১২

আলিশান বাড়িতে একাকী জীবন, শেষ বিদায়েও আসেনি স্বজনরা

১৩

কক্সবাজারে বন্যায় মৃত্যু বেড়ে ৩০, ক্ষতিগ্রস্ত ৬৯ ইউনিয়ন

১৪

সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে তালা

১৫

‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি’

১৬

মাঠে নামলেই যে ইতিহাস নতুন করে লিখবেন মার্তিনেজ

১৭

ওয়ান ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি

১৮

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ নাম

১৯

চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব, সাত দিনে আক্রান্ত ৮১

২০
X