সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষাধিক লোক নিয়ে সমাবেশে থাকব : জাহাঙ্গীর

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি

রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে গাজীপুর থেকে লক্ষাধিক লোক নিয়ে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ জন্য কয়েক হাজার গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।

জাহাঙ্গীর আলম জানান, ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে লক্ষাধিক লোক নিয়ে ঢাকায় যাব। তাদের যাতায়াতের জন্য এরই মধ্যে কয়েক হাজার গাড়ি চুক্তি করা হয়েছে। ওইদিন সকালে গাজীপুর থেকে এসব যানবাহনে সবাইকে নিয়ে ঢাকার সমাবেশে যোগ দেব ইনশাআল্লাহ। বাসের পাশাপাশি কয়েকশ প্রাইভেট কার ও মাইক্রোবাসও ঢাকায় যাবে।

জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেল সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন। তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা মেয়র নির্বাচিত হন। বর্তমানে জাহাঙ্গীর আলম তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া শাস্তি ক্ষমা করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

ক্ষমা পাওয়ার পর তিনি মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সভা করে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও চালাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১০

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১১

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১২

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৪

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৫

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৬

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৭

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৮

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৯

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

২০
X