নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:২৯ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

সুধারাম মডেল থানা। ছবি : কালবেলা
সুধারাম মডেল থানা। ছবি : কালবেলা

নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো.মিলন (৩৫)।

বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানির সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল পার্টি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাব্বি নোয়াখালী পৌরসভার গোফাই এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে এবং মিলন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইটল মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মিলন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ২৫০ শষ্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ঘটনার বিষয়গুলো বেশি হাইওয়ে পুলিশ দেখে। এ জন্য অনেক সময় আমাদের জানানো হয় না।

বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X