টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর বিএনপি বিশৃঙ্খলা করলে জবাব দেওয়া হবে : কৃষিমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা

২৮ অক্টোবর বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যতই হুমকি দিক, তারা দেশটাকে অচল করবে, ঢাকাকে বিচ্ছিন্ন করবে, একটা অস্তিশীল সৃষ্টি করবে, আমি মনে করি তারা পারবে না।’

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে বিনার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী খুব দক্ষ ও সুশৃঙ্খল। আমরাও রাজনৈতিক দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করব না। আমাদেরও দায়িত্ব তাদের যে হুমকি রাজনৈতিকভাবে তা মোকাবিলা করার।’

তিনি বলেন, ‘বিএনপি দেশকে সন্ত্রাসের দিকে নেবে, আবার ৬০০ জায়গায় বোমা ফাটাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। এটি মানবতার দেশ। এ দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। ধর্ম নিরপেক্ষতাই আমাদের আদর্শ। বিএনপির শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তারা সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে ১৮ জন মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছে। দেশে বর্তমানে দুর্ভিক্ষ নেই।’

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওযাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

এ সময় বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X