টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১০:১১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
শা‌ন্তি সমাবেশ

১৭০০ বাস নিয়ে ঢাকায় আসবেন জাহাঙ্গীর

শা‌ন্তি সমা‌বে‌শে অংশ নিতে গাজীপুরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শা‌ন্তি সমা‌বে‌শে অংশ নিতে গাজীপুরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানী শ‌নিবার (২৮ অক্টোবর) ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে টঙ্গী-গাজীপুর থেকে প্রায় দুই লাখ লোক নিয়ে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম জানান, আজ ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে তিনি দুই লাখেরও বেশি লোক নিয়ে ঢাকায় যাবেন। তাদের যাতায়াতের জন্য ইতিমধ্যে ১৭০০ বাস চুক্তি করা হয়েছে। সকাল ১১টায় গাজীপুর ও‌ টঙ্গী থে‌কে এসব বাসে নেতাকর্মীদের নিয়ে ঢাকার সমাবেশে নিয়ে যাবেন। বাসের পাশাপাশি কয়েকশ প্রাইভেটকার ও মাইক্রোবাসও যাবে।

জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেল সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন।

তার মা জা‌য়েদা খাতুন মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচনে তার মায়ের পক্ষে থাকায় তাকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেওয়া শাস্তি মওকুফ করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

এর আগে আওয়ামী লীগের দুটি সমাবেশে লাখো লোক নিয়ে অংশগ্রহণ নেন জাহাঙ্গীর আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X