সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা৷ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

সোমবার (৩০ অক্টোবর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত কয়েকটি কারখানার শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এরপর কয়েক বার তাদের ছত্রভঙ্গ করে দিলেও তারা সড়ক ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকরা আবার জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান কালবেলাকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সড়কে যেন যান চলাচল স্বাভাবিক রাখা যায় সেটাই নিশ্চিত করছি। শ্রমিক ভাইবোন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। আমরা শতভাগ পেশাদার আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক কোথাও কোনো রকমের ঝামেলা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১০

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১১

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১২

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৪

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৫

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৬

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৭

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৮

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৯

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

২০
X