হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আটক ৯

চাঁদপুরের হাজীগঞ্জে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি : কালবেলা
চাঁদপুরের হাজীগঞ্জে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজারে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতিসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ৯ জন আটক হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি- আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সী, আওয়ামী লীগ নেতা আহসান হাবীবসহ তিনজন আহত হয়েছে। এ সময় হাজীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বিএনপি কর্মীরা হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করতে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও দুপুর অবরোধকারীরা হাজীগঞ্জ কচুয়া সড়কে সুরমা বাস ভাঙচুর করে। পুলিশের তৎপরতায় অবরোধকরীরা ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময় হাজীগঞ্জ বাজারের সোনালী ব্যাংকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ক্রেতা বিক্রেতা আতঙ্কিত হয়ে পড়ে। তারপর পরেই হাজীগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেবির টহল দিতে দেখা গেছে।

এদিকে নাশকতা এড়াতে গত ২৪ ঘণ্টায় হাজীগঞ্জে ৯ জনকে বিএনপি নেতাকর্মীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, নাশকতা এড়াতে ৯ বিএনপি নেতাকর্মী কে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আরাদিন লারা, যুবদল নেতা শাহ আলম ও ইমাম হোসেন সহ ৯ জন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১০

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১১

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১২

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৩

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৪

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৫

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৬

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৭

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৮

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৯

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

২০
X