বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বিজিবি মোতায়েন

অবরোধে নাশকতা ঠেকাতে টহল দিচ্ছে বিজিবি। ছবি : সংগৃহীত
অবরোধে নাশকতা ঠেকাতে টহল দিচ্ছে বিজিবি। ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১২টার পর থেকে বিজিবি সদস্যরা নগরীসহ মহাসড়কে টহল কার্যক্রম শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

তিনি জানান, অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার অংশ হিসেবে বরিশালে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সবগুলো মহাসড়কে টহল দিবেন। পাশাপাশি মানুষের চলাচল বা পণ্যবাহী পরিবহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে দিকটাতে লক্ষ্য রাখছেন তারা। সেই সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ, গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি বা আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেসব বিষয়ে কাজ করবে বিজিবি।

এর আগে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার ভোর থেকে। দুটি রাজনৈতিক দলের এ কর্মসূচি ঘিরে বরিশালে আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব সদস্যরা। তারা নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করেছে। তাছাড়া সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে মহানগর জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজন জামায়াত এবং ছয়জন বিএনপির নেতাকর্মী।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X