রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুঁইয়া নিহত এবং কালবেলা, ইত্তেফাক, কালের কণ্ঠ, ভোরের কাগজ, যমুনা টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেসক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ার ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি নুসরতে খোদা রানা, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির।

করতোয়া প্রতিনিধি মো.বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ,এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি অনিসুর রহমান বাকী, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের প্রতিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ,গণকণ্ঠ প্রতিনিধি মাহাবুব আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন।

এছাড়াও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন সেইসঙ্গে আহতের সমবেদনা জনিয়ে তাদের সরকারিভাবে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও হামলায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১০

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১১

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১২

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৩

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

১৪

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

১৫

বাবার মামলায় থানা হাজতে থাকা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

আ.লীগের সাবেক এমপিকে শ্যোন অ্যারেস্ট দেখাল পুলিশ

১৭

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

১৮

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

১৯

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

২০
X