কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে আগুন দিয়ে গাজীপুরের গজারি বনে পালাল দুর্বৃত্তরা

পাঁচলক্ষি এলাকার রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
পাঁচলক্ষি এলাকার রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনে আগুন দিয়ে গজারি বলে পালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) বিকেলে দুর্বৃত্তরা ঢাকা-রাজশাহী রেল রুটের উপজেলার পাঁচলক্ষি এলাকার রেললাইনে অগ্নিসংযোগ করে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী ও রেলওয়ের নিরাপত্তাকর্মীরা।

আগুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ছুটে আসলে দুর্বৃত্তরা গজারি বনে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, রেলওয়ে পাকশী অঞ্চলের ডিআরএম শাহ সুফি নুর মোহাম্মদ, রেলওয়ে পাকশী অঞ্চলের কমান্ডেন্ট মোরশেদ আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দুষ্কৃতকারীরা রেললাইনের উপরে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যাকবলিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১০

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১১

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১২

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৩

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

১৪

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

১৫

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

১৬

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

১৭

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

১৮

প্রাইভেট পড়ানোর বকেয়া চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

১৯

পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের

২০
X