বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পেট ব্যথা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

জামালপুরের বকশীগঞ্জে পেটে ব্যথা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে রোকেয়া বেগম নামে এক গৃহবধূ। বুধবার (১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মেরুরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রোকেয়া বেগম ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য শাহীনুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছিলেন রোকেয়া বেগম। গত প্রায় এক বছর পূর্বে ইসলামপুর উপজেলার গোয়ালের মহলগিরি গ্রামের শামীম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। বুধবার রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল ফোনে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে নিজ ঘরে শুয়ে পড়ে রোকেয়া। রাত আনুমানিক ১২ টার দিকে রোকেয়ার চিৎকারের আওয়াজ শুনে বাড়ির লোকজন তার ঘরে যায়। এ সময় সে জানায় ইঁদুর মারার বিষ খেয়েছে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। তবে আসলে কী কারণে সে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

১০

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

১২

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১৩

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১৪

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৬

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৮

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৯

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

২০
X