ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগ

পাবনার ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা
পাবনার ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষে রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। অবরোধের সমর্থনে সোমবার সন্ধ্যায় শহরের রেলগেট এলাকায় বিকট শব্দে পর পর ৬টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় অবরোধকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে স্লোগান দেয়।

পরে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকেও ভাঙচুর করে অবরোধকারীরা। এ সময় রেলগেট এলাকায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং মুহূর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ঈশ্বরদী পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় (জাকারিয়া এন্টারপ্রাইজ) ও স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা। এর আগে অবরোধ সমর্থনে জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলের নেতৃত্বে সকালে দাশুড়িয়ায় মিছিল বের হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ধ্বংসাত্মক রাজনীতির অংশ হিসেবে অগ্নিসন্ত্রাসীরা চোরের মতো ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। বিস্ফোরণের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এর পরপরই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল বের করে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা হাসান বাশির জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার পর দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে ঈশ্বরদীতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১০

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১২

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৩

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৪

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

১৬

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

১৭

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

১৯

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

২০
X