দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ২ জামায়াত কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রলীগ

দেবীগঞ্জে পিকেটিং করার অভিযোগে আটক দুই ব্যাক্তি। ছবি : কালবেলা
দেবীগঞ্জে পিকেটিং করার অভিযোগে আটক দুই ব্যাক্তি। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকেটিং করার অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট নামক স্থানে মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান ও ইউনিয়ন জামায়াতের কর্মী মো. জয়নুল।

জামায়াতের কর্মী আটকের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীন বলেন, দেবীডুবা ও পামুলী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা পিকেটিং করার সময় দুই জামায়াত কর্মীকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে উপজেলা ছাত্রলীগ সর্বদাই প্রস্তুত থাকবে।

এদিকে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, সকালে লক্ষীরহাটে আমাদের মিছিল হয়েছিল। তবে যাদের ধরা হয়েছে তারা দেবীগঞ্জ উপজেলা জামায়াতের কেউ নয়। খোঁজখবর নিয়ে জানতে পারি আটকরা পারিবারিক কাজে সাকোয়া থেকে লক্ষীরহাটে এসেছিলেন। তারা আমাদের মিছিলে ছিলেন না।

জামায়াতের দুই কর্মী আটককের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, আটকরা বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন জামায়াতের কর্মী। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X