বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় অবরোধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপ

বেতগাড়ি এলাকায় মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত সাসেক প্রকল্পের জলবাহী লরির কেবিনে অগ্নিসংযোগ করা হয়। ছবি : কালবেলা
বেতগাড়ি এলাকায় মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত সাসেক প্রকল্পের জলবাহী লরির কেবিনে অগ্নিসংযোগ করা হয়। ছবি : কালবেলা

যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ আর ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বগুড়ায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কের কয়েকটি পয়েন্টে অবস্থান নেন অবরোধক সমর্থকরা। বেলা ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বেতগাড়ি এলাকায় মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত সাসেক প্রকল্পের জলবাহী একটি লরির কেবিনে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এর আগে রোববার রাত ৯টার দিকে একই মহাসড়কে ফটকি ব্রিজ এলাকায় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রোববার রাতের ভাঙচুরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, তবে শুনেছি ফটকি ব্রিজ এলাকায় ট্রাকের গ্লাস ভাঙচুর করা হয়েছে। সাসেক প্রকল্পের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

এ ছাড়াও রোববার রাতে বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল ও ঝোপগাড়ি এলাকায় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। একই সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি দুইটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে পেট্রলবোমাগুলো ট্রাকের ওপরে পড়লেও আগুন ধরেনি।

সোমবার অবরোধের কারণে সকাল থেকে বগুড়ার দুটি টার্মিনাল থেকে যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। তবে মহাসড়কে মালবাহী ট্রাক চলাচল আগের দিনের তুলনায় বেশি ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রোববার রাতে মহাসড়কে বিভিন্ন স্থানে যানবাহনে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। রোববার অবরোধ চলাকালে দিনের বেলা যানবাহনে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৫৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X