রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

সবজির ব্যাগে ৪০ লাখ টাকার হেরোইন, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

রাজশাহীতে অভিনব কায়দায় সবজির ব্যাগে করে ৪০০ গ্রাম হেরোইন পাচারকালে মো. জাহিদুল ইসলাম নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর থানার পালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার (৬ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার কানরা গ্রামের হায়াত আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল গতকাল সন্ধ্যায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার দুর্গাপুর থানার দুর্গাপুর-শিবপুরগামী রাস্তার পালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। পরে জাহিদুলকে তল্লাশি করে অভিনব কায়দায় সবজির ব্যাগে লুকিয়ে রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাহিদুলের নামে এর আগেও মাদক মামলা আছে। আসামিকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X