পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লেকের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিহত স্কুলছাত্র জয়ন্ত শাহা। ছবি : সংগৃহীত
নিহত স্কুলছাত্র জয়ন্ত শাহা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে লেকের পানিতে গোসল করতে নেমে জয়ন্ত শাহা (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের পুরাতন জেলখানাসংলগ্ন লেকে গোসল করতে নেমে এ মৃত্যু হয়।

জানা গেছে, জয়ন্ত শাহা পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার ছাত্র এবং পুরাতন বাজার এলাকার যাদব শাহার ছেলে।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানান, জয়ন্ত সকালে বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। দুপুরে অরিজিৎ, অর্ঘ্য, বাপ্পি পালসহ অন্য বন্ধুরা মিলে পুরাতন জেলখানাসংলগ্ন লেকে গোসল করতে নামে। এদের মধ্যে একমাত্র জয়ন্তই সাঁতার জানত। সাঁতার কেটে লেক পারাপার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে লেক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয়ন্ত শাহার পরিবারের দাবি, জয়ন্ত সাঁতার জানত এবং লেকের গভীরতাও তেমন বেশি নয়। তাই পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যেহেতু ছেলেটি সাঁতার জানত, তাই মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। পাশাপাশি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X