মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনে সিলেটে নিরুত্তাপ অবরোধ, সতর্কাবস্থায় পুলিশ

সিলেট নগরীতে যান চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
সিলেট নগরীতে যান চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সিলেটে তেমন উত্তাপ ছিল না। কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার (৬ নভেম্বর) প্রথম দিনের তুলনায় সিলেট নগর ছিল সরব। সিলেট থেকে দূরপাল্লার কিছু যাত্রীবাহী বাস ছেড়ে যায়। শহরের ভেতরে এবং শহর থেকে বিভিন্ন প্রান্তের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার চলাচল করছে, সংখ্যায় স্বাভাবিক সময়ের চেয়ে কম। পাশাপাশি সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকাল ৮টায় সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখা যায়, বাসের কাউন্টারগুলো খোলা থাকলেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না। কদমতলীর শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের টিকিট বিক্রেতা সায়েম আহমদ বলেন, তাদের বাস ছাড়া হচ্ছে না। তবে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। অন্যরা বাস ছাড়লে তারাও ছাড়বেন।

কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বাস ছেড়ে না গেলেও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় মৌলভীবাজার ও কুলাউড়ার যাত্রী তোলা হচ্ছিল। চালকরা ডেকে ডেকে যাত্রী খুঁজছিলেন। একটি সিএনজিচালিত অটোরিকশায় দুজন যাত্রী বসে ছিলেন। তাদের মধ্যে রাজেশ রায় নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে তিনি কুলাউড়ায় যাচ্ছেন। সাধারণ দিনে বাসে যাতায়াত করলেও অবরোধের কারণে আজ বাস ছাড়ছে না। এ জন্য বাধ্য হয়ে বাস থেকে তিন গুণ ভাড়া বেশি গুণে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হচ্ছে।

ঢাকার সায়দাবাদ এলাকার বাসিন্দা সম্রাট হোসেন বলেন, গত ১ তারিখ সিলেটে এসেছিলেন। পারিবারিক শেষ করতে অবরোধ শুরু হয়ে গেছে। ট্রেনের কোনো টিকিট কাটতে পারেননি। মঙ্গলবার রাতের আগেই তার ঢাকায় পৌঁছানো দরকার। এ জন্য তিনি সকালে যানবাহনের খোঁজে বের হয়েছিলেন। এর মধ্যে ঢাকাগামী মাইক্রোবাস পাওয়ায় তিনি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

সকাল সোয়া ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কে কিছু সময় পরপর প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা যাতায়াত করছে। সঙ্গে মোটরসাইকেলও ছিল অনেক।

সিলেট সোবানীঘাট এলাকায় দাঁড়িয়েছিলেন সুমন। তিনি বলেন, অন্যান্য দিন নগরের ভেতরে গণপরিবহন হিসেবে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যেতেন। অবরোধের কারণে সেটি বন্ধ আছে। এখন বেশি ভাড়া দিয়ে অটোরিকশা নিতে হয়। এদিকে অবরোধে যেন সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় কথা হয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, সিলেট মহানগর এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর আছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X