শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ৪৭ গরুসহ ডুবে গেল ট্রলার

ডুবে যাওয়া গরু উদ্ধার করা হচ্ছে। ছবি : সংগৃহীত
ডুবে যাওয়া গরু উদ্ধার করা হচ্ছে। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। তবে কোনো মানুষ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রুপক গাজী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য। ট্রলারডুবিতে উপজেলার ফায়ার সার্ভিসসহ ডুবুরি দলের মোট ১৩ জন অংশ নেন।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের শুভ্রাকান্দি এলাকায় এলে ট্রলারটি ডুবে যায়।

খামারি লাল মিয়া বলেন, আমার দুটি গরু ছিল। একটিও উদ্ধার করতে পারিনি। আমি অনেক কষ্ট করে গরু দুটি লালনপালন করেছি। এখন আমি পথের ফকির হয়ে গেলাম।

আবদুল্লাহ জানান, ট্রলার আমার চারটি গরু ছিল। তার মধ্যে ১টি গরুর বাঁধন কাটায় সেটা উদ্ধার হয়েছে। বাকি তিনটি গরু উদ্ধার হয়নি।

ফজলু জানান, আমার ৩টা গরু ছিল, তার মধ্যে ১টি গরু উঠিয়েছি।

জমির উদ্দীন ব্যাপারী বলেন, আমার ৮টা গরু ছিল, তার একটিও উদ্ধার করতে পারিনি। খালেক ব্যাপারী জানান, আমার ৯টি গরু ছিল, তার ২টি উদ্ধার হয়েছে।

ট্রলার মালিক ফারুক বলেন, সম্ভবত ট্রলারের তলা ফেটে যাওয়ায় এ ঘটনা ঘটে।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী বনি ইসলাম জানান, দুপুর ১টা পর্যন্ত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, দুপুর পর্যন্ত ১৯টি গরু উদ্ধার হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X