জেলা প্রতিনিধি (সিলেট)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৫ টাকার ভাড়া নিয়ে দ্বন্দ্ব, খুন হলেন যাত্রী

নিহত নাজিম উদ্দিন (ইনসেটে)।  ছবি : কালবেলা
নিহত নাজিম উদ্দিন (ইনসেটে)। ছবি : কালবেলা

সিলেটে ৫ টাকার টমটম (অটোরিকশা) ভাড়া নিয়ে যাত্রী ও চালকের তর্কের জেরে নাজিম উদ্দিন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নাজিম উদ্দিন পাতনি উত্তর পাড়ার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে। দিবাগত রাত ৩টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। টমটম চালক সালেহ উদ্দিন একই ইউনিয়নের মৃত ইসন আলীর ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে পীরের বাজার হতে টমটম চালক সালেহ আহমদের গাড়িতে করে নাজিম উদ্দিন নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় পাঁচ টাকা ভাড়া দিলে টমটম চালক সালেহ আহমদ ১০ টাকা দাবি করেন। ১০ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কথাকাটাকাটির একপর্যায়ে টমটম চালক সালেহ বাঁশ দিয়ে নাজিম উদ্দীনের মাথায় আঘাত ও শরীরে বেদম প্রহার করে। এসময় নাজিম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটায় নাজিম উদ্দীন মৃত্যুবরণ করে।

ঘটনাস্থল প্রদর্শন করেছেন, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল, ওসি তদন্ত মেহেদী হাসান, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও ইউপি সদস্য কামাল আহমদ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিনের মৃত্যু হয়েছে। আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X