জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় আসলেই দেশে হাহাকার লেগে যায়’

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসেনর সংসদ সদস্য আলী আজগার টগর। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসেনর সংসদ সদস্য আলী আজগার টগর। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলেই হাহাকার লেগে যায়। তারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ডিজেল, সার, কীটনাশক দিতে পারে নাই। সার, ডিজেল চাওয়ায় তারা কৃষকদের হত্যা করেছে।

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। তবে ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। স্বাস্থ্যসেবা মানুষের দোয়ারে পৌঁছে দিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জীবননগর পৌরসভা ও উপজেলার মনোহরপুর, কেডিকে ও বাঁকা ইউনিয়নের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আলী আজগার টগর বলেন, জাতির পিতা স্বাধীনতার পর যে নীতিমালা আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই একই নীতিমালা আদর্শ মেনে দেশ পরিচালনা করেছেন। এ জন্য বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমার বিশ্বাস, যদি জাতির পিতা আরও বিশ বছর বেঁচে থাকতেন, তাহলে এই বাংলাদেশটা বহু আগেই মালয়েশিয়া হতে যেত। বহু আগেই সিঙ্গাপুর হয়ে যেত। এই মালয়েশিয়াকে মাহাথির মোহাম্মদ ২০ থেকে ২২ বছরে গড়ে তুলেছে। আর সিঙ্গাপুরকে গড়ে তুলেছে একজন মাত্র ব্যক্তি লি কুয়ান ইউ। এই সিঙ্গাপুর ছিল জেলে রাষ্ট্র। মালয়েশিয়াও মাছ ধরে খেত। তাই সবার প্রতি অনুরোধ, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখব।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

১০

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

১১

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১২

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১৩

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

১৪

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

১৫

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

১৭

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

১৮

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

১৯

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

২০
X