দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৫:৩০ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ১১ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

দামুড়হুদা সীমান্তে জব্দ স্বর্ণের বার। ছবি : সংগৃহীত
দামুড়হুদা সীমান্তে জব্দ স্বর্ণের বার। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পাচারের সময় ১১টি স্বর্ণের বারসহ তরিকুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক তরিকুল ইসলাম উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তিকে পায়ে হেটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে।

‘এ সময় ওই চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির সশস্ত্র টহল দল তাকে ধাওয়া করে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চোরাচালানি পণ্যের বিষয়টি গোপন করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপে মোড়ানো ছোট বড় ১১টি স্বর্ণের বার (৮১৬ গ্রাম) ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে।’

এ বিষয়ে নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দিয়ে তরিকুল ইসলামকে দর্শনা থানায় সোপর্দ করে। এছাড়া জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X