লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নর্থ বেঙ্গল সুগার মিল ‍উৎপাদন করবে ১২ হাজার টন চিনি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১তম মাড়াই মৌসুমের উদ্বোধন। ছবি : কালবেলা
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১তম মাড়াই মৌসুমের উদ্বোধন। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলের আয়োজনে মিল চত্বরে সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে বিএসএফআইসি চেয়ারম্যান শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তজা লিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব, লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ।

মিল সূত্রে জানা যায়, মিলের জমির পরিমাণ ৬৬.১৫ একর। মিল এলাকার আয়তন ৩২৯ বর্গ কিলোমিটার। মোট চাষযোগ্য জমির পরিমাণ ২২ হাজার ৭২০ হেক্টর। স্থায়ী, মৌসুমী ও চুক্তিভিত্তিক ১ হাজার ৬০ জন শ্রমিক কর্মচারী-কর্মকর্তা নিয়ে মিলটি চালু রয়েছে।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন বলেন, চলতি মৌসুমে মিলের নিজস্ব ১ হাজার ৬০২ একর ও মিল এলাকায় ১১ হাজার ৫০০ জন কৃষকের ১৩ হাজার ৯৮ একরসহ মোট ১৪ হাজার ৭০০ একর জমিতে আখচাষ হয়েছে। ১০৩ কার্যদিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৫০ ভাগ। উৎপাদিত চিনির মূল্য ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। গত ২০২২-২৩ মাড়াই মৌসুমে ৫২ কর্মদিবসে ৮১ হাজার ৮২৯ টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০৭ টন চিনি উৎপাদন করা হয়। চিনি আহরণের হার ছিল শতকরা ৫.৩৬ ভাগ।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, এ বছর আখের মূল্য ১৮০ টাকা থেকে বৃদ্ধি করে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী মৌসুমে তা বৃদ্ধি করে ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিদের কষ্টার্জিত আখের মূল্য সহজ ও নিরাপদ করতে বিকাশ সিস্টেম চালু করা হয়েছে। প্রান্তিক চাষিদের মধ্যে পুঁজির ব্যবস্থা করা হয়েছে। মিলকে লাভজনক এবং চাষিদের আখ আবাদে উৎসাহিত করতে ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X