তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:১০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বার্মিজ অজগর উদ্ধার

পঞ্চগড় জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
পঞ্চগড় জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিল থেকে উঠে আসা একটি বার্মিজ অজগরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ঝালিংগীগছ গ্রাম থেকে আহত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। পরে তিনি বন বিভাগের কাছে সাপটিকে হস্তান্তর করেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ভজনপুর ঝালিংগীগছ গ্রামে স্থানীয়রা একটি বিল থেকে উঠে আসা আহত অজগর সাপটিকে দেখতে পায়। পরে সাপটি বস্তাবন্দি করে ফিরোজ আল সাবাহ ও বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। প্লাস্টিকের রিং আটকে সাপটির শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।

বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ বলেন, ব্যবহৃত প্লাস্টিক যেখানে সেখানে ফেলার কারণে পুরো জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। যদি প্লাস্টিক দূষণ না থাকত তবে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা যেত। সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওয়াইল্ডড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউয়ের সভাপতি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী শহিদুল ইসলাম বলেন, বন কর্মকর্তার নির্দেশে সাপটিকে কার্যালয়ে নেওয়া হয়। পরে ক্ষত পরিষ্কার করে চিকিৎসা দেওয়া হয়েছে। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছে। আশা করি দ্রুত সাপটি পুরো সুস্থ হয়ে উঠবে।

এ বিষয়ে পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূধন বর্মন বলেন, সাপটির শরীরে দীর্ঘদিন ধরে প্লাস্টিক আটকে থাকায় ক্ষত হয়ে পচন ধরেছে। ৫ কেজি ওজনের এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। আমরা চিকিৎসা দিয়েছি। উদ্ধার হওয়া সাপটিকে আজ শনিবার (১১ নভেম্বর) রংপুরের জাতীয় উদ্যানে পাঠানো হবে।

এর আগে গত দুই মাসের ব্যবধানে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় তিনটি বার্মিজ অজগর সাপ দেখা দিলেও স্থানীয়দের সহায়তায় দুটিকে উদ্ধার করেছে পঞ্চগড় বন বিভাগ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১০

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১১

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১২

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৩

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৪

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৬

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৮

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৯

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

২০
X