কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টাকার হিসাব চাওয়ায় স্বামীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

নেত্রকোনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
নেত্রকোনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

টাকার হিসাব চাওয়ায় প্রবাস ফেরত স্বামীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (১৩ নভেম্বর) সকালে জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী (সুতিয়ারপাড়) গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দগ্ধ প্রবাসীর নাম এখলাছ মিয়া (৩৩)। তিনি কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাচহার গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি ৬ বছর আগে মদন উপজেলার খায়রুল ইসলামের মেয়ে মুক্তা আক্তারকে (২৮) বিয়ে করেন।

বিয়ের কিছু দিন পর এখলাছ মিয়া মালয়েশিয়া যান। সেখান থেকে যান সৌদি আরবে। বিদেশে থাকা অবস্থায় তার রোজগারের টাকা স্ত্রীর কাছেই পাঠাতেন। স্বামী বিদেশ এ অজুহাতে এখলাছ মিয়ার স্ত্রী তার শ্বশুরবাড়িতে থাকতেন। প্রবাস জীবন শেষে প্রায় ৫ বছর পর দেশে ফিরে স্ত্রীর কাছে টাকা-পয়সার হিসাব চাইলে দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়।

এক পর্যায়ে টাকা-পয়সার বিষয়ে কথা বলতে এখলাছ মিয়ার স্ত্রী তাকে গত রোববার শ্বশুরবাড়িতে ডেকে আনে। পরদিন সোমবার সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মুক্তা আক্তার ও শাশুড়ি লুৎফুন নেছা (৫০) তার লোকজন নিয়ে এখলাছ মিয়ার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে শ্বশুরবাড়ির লোকজন প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তারপর তারা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে এখলাছ মিয়ার পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ গেলে মুক্তা আক্তারের পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

এ বিষয়ে এখলাছ মিয়ার চাচাতো ভাই কছিম বাদী হয়ে মুক্তা আক্তারসহ ৩ জনকে আসামি করে সোমবার রাতে মদন থানায় অভিযোগ দায়ের করেছেন।

এখলাছ মিয়া বলেন, আমার স্ত্রীর কাছে ৬-৭ লাখ টাকা জমা রেখেছিলাম। এ ছাড়া তার কাছে কিছু স্বর্ণালঙ্কার ছিল। এগুলো আনতেই মূলত শ্বশুরবাড়ি গিয়েছিলাম। সোমবার সকালে এ বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমার বউ ও শাশুড়ি আমার ওপর পেট্রল ঢেলে দেয়।

কাইটাইল ইউপি চেয়ারম্যান মো. সাফায়ত উল্লাহ্ রয়েল জানান, সোমবার বিকালে ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। মুক্তার আক্তারের বাড়িতে কাউকে পাইনি। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১০

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১১

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১২

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৩

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৪

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৫

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৬

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৭

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৮

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৯

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

২০
X