কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শীতের শুরুতে বেড়েছে লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা

সিরাজগঞ্জের কামারখন্দ বেড়েছে লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের কামারখন্দ বেড়েছে লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা। ছবি : কালবেলা

কার্তিক মাস শেষে শীত অনুভূত হচ্ছে। ঘুমোতে গেলে জড়াতে হচ্ছে কাঁথা, ভোরে রাস্তায় বের হলে কুয়াশায় ঘাসের ওপর শিশিরবিন্দু জানান দেয় শীত অনুভবের আগমনকে। সারা দিনে গরম অনুভব হলেও সন্ধ্যার শীতল হাওয়া আর ভোর রাতে ঘন কুয়াশার হাতছানিই বলে দিচ্ছে শীত। মাঝে মাঝে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। ফলে বেড়েছে শীত উপশমের লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা। অনেকেই আবার ভ্যানে করে লেপ-তোশক বিক্রি করার জন্য নেমে পড়েছে গ্রামে গ্রামে। শীতের পোশাক বিক্রির জন্য ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে সিরাজগঞ্জের কামারখন্দে। গ্রামের নারীরাও শীত নিবারণের জন্য নতুন নতুন কাঁথা সেলাই করে নিচ্ছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলার জামতৈল বাজারের বিভিন্ন বেডিং আর কটন শোপ দোকানগুলোতে সরেজমিন গিয়ে দেখা যায়, কারিগরদের লেপ তৈরির কর্মব্যস্ততা। কারিগররা কেউ তুলো ধুনছে, কেউবা ব্যস্ত নতুন বা পুরাতন লেপ-তোশক সেলাইয়ের কাজে, কেউবা লেপে হরেকরকম ডিজাইন ফুটিয়ে তুলছেন।

দোকানে আসা উপজেলার রায়দৌলতপুর গ্রামের জায়েদা আক্তার বলেন, পুরোনো লেপ নতুন করে মেরামত করতে এসেছি। প্রয়োজনে আরও কিছু তুলা দিয়ে ঠিক করে নেব।

আরেক ক্রেতা বলেন, একটি লেপের অর্ডার দিয়েছি। এ ছাড়া একটি পুরাতন লেপ মেরামতের জন্য এনেছি। কাপড়, তুলা, মজুরিসহ সব মিলে ১৪০০ টাকা খরচ হচ্ছে। তবে লেপের মূল্য খুব একটা বেশি নয় বলে জানান তিনি।

জামতৈল বাজারের লেপ-তোশক কারিগর মালেক, রফিকুল, মান্নান, আবু তাহের, রেজাউল করিম বলেন, শীতের মৌসুম শুরু হলেও লেপ-তোশক মহাজনরা এবং কারিগরা খুশি নেই। কারণ বাজারের সবকিছুর দাম বেড়েছে সেই সঙ্গে লেপ-তোশকের কাপড় এবং তুলার দামও বেড়েছে। যে কারণে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই পুরো আয় চলে যায়। সারা দিনে ৪০০-৫০০ টাকা মজুরি উঠানো খুবই কষ্টকর। জানি না কবে ব্যবসা ভালো হবে।

জামতৈল বাজারের হানিফ বস্ত্রালয়ের হানিফ বলেন, ‘মানুষের হাতে টাকা-পয়সা নেই বলে শীত শুরু হলেও লেপ-তোশক বানানো ওভাবে শুরু হয়নি। গরমের সময় যে ব্যবসা করেছি এখন সেটুকুও করতে পারছি না। বেশিরভাগ মানুষ পুরাতন লেপ- তোশকের ওপর নির্ভর করছে। নতুন একটি লেপ-তোশক তৈরি করতে ১২০০-১৫০০ টাকার প্রয়োজন হয়।’

আতিক আতাউল নিউ তুলার দোকানের মালিক শহীদ রেজা বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছরে ব্যবসা অনেক মন্দা যাচ্ছে। অনেকেই তৈরি শীতের পোশাকের দ্বারস্থ হচ্ছে। তারা ফোম, মাট্রেস ব্যবহারের দিকে ঝুঁকছে। এতে একদিকে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি পাশাপাশি কারিগররা কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X