মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোকমান হোসেন টোনা। ছবি : কালবেলা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোকমান হোসেন টোনা। ছবি : কালবেলা

মানিকগঞ্জে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে হত্যা করার দায়ে রোকমান হোসেন টোনা নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোকমান হোসেন টোনা (৩৫) মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর গ্রামের আমোদ আলীর ছেলে।

এজাহারপত্র থেকে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা বাস্তা গ্রামের মৃত দেলোয়ার হোসেন দিলবরের মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ছমিরনকে (৪৫) ধর্ষণের পর বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে রোকমান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে নিহতের মা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে রোকমান হোসেন টোনাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর নিহতের ভাবী মোছা. সেবিকা আক্তার সুমি (৩০) রোকমান হোসেন টোনাকে আসামিকে করে সিংগাইর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামিকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.কে.এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আটকের পর আসামি বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন। রায়ে বিচারক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য আদেশ প্রদান করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১০

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১১

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১২

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৩

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৪

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৫

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৬

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৭

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৮

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৯

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

২০
X