নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দরিদ্র কৃষকের আধাপাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

নান্দাইলে দরিদ্র কৃষকের ধান ও কলাগাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। ছবি : কালবেলা
নান্দাইলে দরিদ্র কৃষকের ধান ও কলাগাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর তারাপাশা গ্রামের নিরীহ কৃষক শহিদুল আকন্দের ৩৮ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নিল প্রতিপক্ষের লোকজন। পাশাপাশি কৃষকের বাড়িঘর ভাঙচুর ও কলাবাগান কুপিয়ে তছনছ করে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে একই গ্রামের কাছুম আলী আকন্দের পুত্র রুবেল মিয়া, কিরণ, রাসেল মিয়া, নজরুল ইসলাম ও ইসলাম মিয়ার পুত্র শেখ ফরিদ কৃষক শহিদুল আকন্দের ফসলি জমিতে প্রবেশ করে আধাপাকা ধান কেটে নিয়ে যায়। এ খবর পেয়ে শহিদুল আকন্দ তাদেরকে বাধা দেওয়ায় কৃষকের কলাবাগান তছনছসহ বাড়িঘরে হামলা চালায় ও কৃষককে হত্যার হুমকি দেয়। এরইমধ্যে প্রতিপক্ষরা ৩৮ শতাংশ জমির প্রায় ২০ শতাংশের পাকা ধান কেটে নিয়ে যায়।

এ বিষয়ে নিরীহ কৃষক শহিদুল আকন্দ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শহিদুল আকন্দ বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া আমার জমিতে জোরপূর্বকভাবে কাছুম আলীর পুত্ররা দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে বাধা দিলেই আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে আমাদের মারধরসহ বাড়িঘর ভাঙচুর করে। এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, নিরীহ কৃষকের বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ দরবারও হয়েছে। তবে প্রতিপক্ষ কাছুম আলী গংরা সালিশ দরবার মানে না।

নান্দাইল মডেল থানার ডিউটি অফিসার মো. আব্দুল কাদির জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে অভিযুক্ত কাছুম আলীর পুত্র রাসেল ও রুবেল মিয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে বলেন, এটা আপনারা বুঝবেন না। আপনারা যা পারেন তাই করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X