আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসতে পারবে না’

জয়পুরহাটে গণসংলাপে বক্তব্য দিচ্ছেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
জয়পুরহাটে গণসংলাপে বক্তব্য দিচ্ছেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসতে পারবে না। তারা দেশের পবিত্র সংবিধান ও আইনের তোয়াক্কা করে না। অসাংবিধানিকভাবে কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তার বিরুদ্ধে আইনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। যদি কোনো ব্যক্তি মামলা না করে, আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করব বলে জানিয়েছেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র মো. শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার আয়োজনে আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় শেখ রাসেল স্টেডিয়াম, পৌর শিশুপার্ক ও পৌরসভার উন্নয়ন কাজ নির্মাণের জন্য একনেকে প্রকল্প সদয় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং পৌর এলাকার অধিকতর উন্নয়ন, নাগরিক সেবায় মান বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণবিষয়ক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোটের জোয়ার তুলতে তৃণমূল নেতাকর্মীদের শেখ হাসিনা সরকার কর্তৃক, দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পাশাপাশি তার নির্বাচনী এলাকায় আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল জয়পুরহাট-২ আসনে উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মাস্টার, জেলা মহিলাবিষয়ক সম্পাদিকা মাহফুজা সুলতানা মলি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোকছেদ আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা, পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১০

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১২

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৩

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৪

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৫

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৬

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৭

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৮

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৯

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২০
X