মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন পানি খাওয়া দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা

পিস্তল। গ্রাফিক্স : কালবেলা
পিস্তল। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে পানি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে বড় মহেশখালীর মগরিয়া কাটায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল (২২) একই মগরিয়া কাটার ওসমান গণির ছেলে। মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহাসান ও সোহেল গংয়ের মধ্য কথাকাটাকাটি হয়। এর জের ধরে ১৬ নভেম্বর সকালে আবারও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহতের পরিবারের দাবি, পানি খাওয়াকে কেন্দ্র করে এহাসানের নেতৃত্বে বেশ কয়েকজন হামলা করে এবং এহাসানের গুলিতে সোহেল নিহত হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X