দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে আমনের বাম্পার ফলন, মাঠে উৎসবের আমেজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন। ছবি : কালবেলা।
পঞ্চগড়ের দেবীগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন। ছবি : কালবেলা।

পঞ্চগড়ের দেবীগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ফসল ঘরে উঠানোর উৎসব। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার দশ ইউনিয়নের কৃষকরা।

খোঁজ নিয়ে জানা যায়, তুলনামূলক উঁচু জমিতে কার্তিকের শুরু থেকেই আমন ধান কাটা শুরু হয়। ইতোমধ্যে উপজেলার প্রায় ৭০ ভাগ জমির ধান কাটা শেষ, চলছে মাড়াই ও শুকানোর কাজ। গ্ৰামগঞ্জে শুরু হয়েছে বিভিন্ন রকম পিঠা-পায়েস তৈরির উৎসব।

উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে পেকে আছে সোনালি ধান। এ বছর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং তুলনামূল ধানের রোগবালাই কম থাকায় আমান ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি গুটি স্বর্ণ ১৭ থেকে ১৮ মণ এবং সুফল স্বর্ণ বা চিকন ধান ১৫ থেকে ১৬ মণ পর্যন্ত উৎপাদন হয়েছে।

এদিকে বাজারে নতুন ধান মণ প্রতি ১ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সরকারিভাবে এলএসডি থেকে ১ হাজার ২০০ টাকা দরে ধান কেনার মাইকিং করা হয়েছে।

এদিকে সার, বীজ ও কীটনাশকের দামের পাশাপাশি শ্রমিকের পারিশ্রমিক বেশি হওয়ায় আশানুরূপ লাভ করতে পারছেন না কৃষকরা।

দেবীডুবা ইউনিয়নের মহালদার পাড়া এলাকার আক্তারুজ্জামান নামে এক কৃষক জানায়, ‘এ বছর সার, বীজ ও ডিজেলের দাম অনেক বেশি। প্রতি বিঘা ধান কাটতে শ্রমিককে দিতে হয় ১ হাজার ৮ শত টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা। এ ছাড়া মাড়াই এবং অন্যান্য খরচ তো আছেই। বাজারে বর্তমানে যে দাম আছে তাতে খুব একটা লাভ হচ্ছে না।’

টেপ্রীগঞ্জ ইউনিয়নের গাজকাটী এলাকার আরেক কৃষক জামরুল ইসলাম জানায়, ‘বর্তমানে ধান চাষ করি খাওয়ার জন্য। কেননা ধানের বীজ বপন থেকে শুরু করে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত যে পরিমাণে খরচ হয় তাতে সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ৪-৫ হাজার টাকার বেশি থাকে না।’

দেবীগঞ্জ সদর ইউনিয়নের দেবীডুবা এলাকার মিজানুর নামে এক কৃষক জানায়, ‘ধান কাটা শেষের দিকে। এবার ধানের জমিতে আলু অথবা ভুট্টা লাগব। ধানের তুলনায় ভুট্টায় পরিশ্রম কম লাভ বেশি।’

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জরিপ-২ (২০২৩-২৪ ) মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় মোট ২৩ হাজার ৯ শত ৩০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার শত ৯০ হেক্টর জমিতে উফশী, ৫ হাজার ৫ শত ২০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ২০ হেক্টর জমিতে স্থানীয় নোনিয়া জাতের ধান চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর রোপা আমান ধানের চাষ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের ধানের বিভিন্ন ধরনের রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে সার্বিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব: ড. মাসুদ এমপি

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইন, নিজ দেশে ফিরতে ঘুরছেন পথে পথে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

সাক্ষাৎকারে ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসি / বিরোধী দল গোল খাচ্ছে, সরকারি দল গোল দিচ্ছে

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

১০

ইনসাফ নিয়ে কোরআনের যে ২০ আয়াত প্রতিটি মুসলিমের জানা উচিত

১১

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

১২

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

১৩

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

১৪

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

১৫

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

১৬

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

১৮

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

১৯

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

২০
X