জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়’

সুনামগঞ্জের জগন্নাথপুরে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
সুনামগঞ্জের জগন্নাথপুরে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি হরতাল অবরোধ দিয়ে গরিব মানুষকে কষ্ট দেয়। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। আমেরিকা ও লন্ডনে গিয়ে বিচার দেয়। এটি একটি স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের দেশের নিয়ম ও আইন মেনে নির্বাচন করব। আমেরিকা ও লন্ডনের কথায় নির্বাচন হবে না।

তিনি বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ জোয়ার এগিয়ে নিতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুরে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী যদি আবারও আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আবারও ভোটের জন্য আপনাদের কাছে আসব। গত ১৫ বছর আমি আপনাদের জন্য কাজ করেছি। আপনারা এসব বিবেচনা করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর সফিকুল হক, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

এর আগে তিনি কেশবপুর, এরালিয়া বাজার, মাজেদা খানম ও আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১০

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১১

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৩

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৪

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৫

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৬

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৭

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৮

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X