বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:০৫ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। ছবি : কালবেলা
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিসহ থমথমে আবহাওয়া বিরাজ করছে। জেলার কঁচা, বলেশ্বের, কালিগঙ্গাসহ বৃহৎ নদ-নদী গুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিতে রয়েছে নিন্মাঞ্চলের কয়েক হাজার মানুষ।

এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯ টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, জেলার সাতটি উপজেলায় ৫৬১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা শহর সহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ১০ হাজার টাকা, ৪৬ বান্ডিল টিন, ৪১২ মেট্রিকটন চাল এবং ৫ হাজার ৬০০ কম্বল রয়েছে। এ ছাড়া জনগণের সেবার জন্য ৬৩ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে দুর্যোগপূর্ব ও পরবর্তী মানুষের সেবা দিতে ১৭শ সিপিপি সদস্য ও সাড়ে ৩শ জন স্কাউট সদস্য কাজ করবেন। উপকূল এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আরও জানান, জেলার সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকা মাঝেরচর ও খেতাছিড়া এলাকায় মানুষের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খান জানান, দুর্যোগ মোকাবিলায় পুলিশকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশ প্রস্তুত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X