সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিহত আব্দুল হামিদ। ছবি : কালবেলা
নিহত আব্দুল হামিদ। ছবি : কালবেলা

সিলেটের জকিগঞ্জের আটগ্রাম এলাকায় নিখোঁজের আট দিন পর ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার কাজিরপাতন গ্রামের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হামিদ (৩১) স্থানীয় চারিগ্রাম (কাজিরপাতন) গ্রামের মরহুম মুজম্মিল আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ গত ১১ নভেম্বর বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রোববার দুপুরে নিখোঁজ আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ‘পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিখোঁজের বিষয়ে নিহত আব্দুল হামিদের ভাই জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১০

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১১

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১২

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

১৩

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১৪

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১৫

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৬

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৮

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১৯

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

২০
X