আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

প্রচারণায় ব্যস্ত আ.লীগ, বিএনপিতে ধরপাকড়

বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা প্রচারণায় নিজেদের ব্যস্ত রেখেছেন। নিজেদের ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বিভিন্ন হাটবাজার, পথসভায় ও পাড়া মহল্লায় গিয়ে। মানুষের দোরগোড়ায় গিয়ে আওয়ামী লীগ সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরছেন। সেই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকে আগাম ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে সরকার পতন আন্দোলনে মরিয়া হয়ে নেমেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে জেলা-উপজেলায় কাজ করছেন নেতাকর্মীরা। তবে ধরপাকড় ও গ্রেপ্তার আতঙ্কে মাঠে খুব একটা দেখা যাচ্ছে না বিএনপির নেতাকর্মীদের।

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার মোট ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। জয়পুরহাটে ২টি সংসদীয় আসনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদার আসন এটি। স্বাধীনতার পর প্রায় বেশিরভাগ সময়ই আসনটি ছিল বিএনপির দখলে। বর্তমানে এ আসনের সংসদ সদস্য সাবেক জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুবারের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। জেলা নিয়ন্ত্রণে রাখতে এ আসনটি দখলে রাখার নিরন্তর চেষ্টা প্রাই সব দলের। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে আসনটি নিজেদের দখলে নিতে চায় স্থানীয় আওয়ামী লীগ। এ পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে জোরেশোরে। সেই সঙ্গে ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত উন্নয়নের কথা। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ছাড় দিতে নারাজ বিএনপি। বিএনপির চেষ্টা আসনটিতে ঘুরে দাঁড়াতে।

তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকার ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত প্রার্থী নিয়ে চিন্তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা উপজেলার একাধিক বিএনপির নেতাকর্মীরা। তারা আন্দোলনের মধ্যে আছেন এবং আন্দোলন সফল হওয়ার পরই তারা প্রার্থী নিয়ে চিন্তাভাবনা করবেন। তবে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নের জন্য জোর লবিং করছে। এ আসনে আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। এতে দ্বিধাবিভক্তিতে পড়েছে সাধারণ ভোটার।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা মনে করেন, বড় দলের বিভক্তি খুব স্বাভাবিক। তবে নির্বাচন এলে এ বিভক্তি থাকবে না। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই আসনে বিএনপির অবস্থান ভালো থাকলেও দলটি দুটি গ্রুপে বিভক্ত। এ আসনে বিএনপির ভোটার থাকলেও দলের বিভক্তির কারণে ভোটারদের মাঝে হতাশা বাড়ছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে তৃণমূলের নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, দল থেকে যাকে মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তখন কোনো দ্বিধাবিভক্তি থাকবেনা। তবে, আওয়ামী লীগের কিছু নতুন প্রার্থী ছুটছেন মানুষের কাছাকাছি। গ্রাম-শহর সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন। সরকারের উন্নয়ন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কর্মকাণ্ড তুলে ধরছেন শহর, বন্দর ও গ্রামে-গঞ্জে।

নিজেদের ক্লিন ইমেজের মনে করে নেতারা বলেন, সরকার এবারের নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে মনোনয়ন প্রার্থীদের বিভিন্ন দিক বিবেচনা করে মনোনয়ন দেবে। তবে আমাদের নেত্রী যাকে মনোনয়ন দেবেন, তার জন্যই কাজ করব ঐক্যবদ্ধভাবে।

সাধারণ ভোটাররা বলছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, এলাকার রাস্তাঘাট, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সেতু, ব্রিজ, কালভার্ট নির্মাণ করাসহ যাদের দ্বারা আমাদের উন্নয়ন ঘটবে আমরা তাকেই ভোট দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১০

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১১

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১২

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৩

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৪

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৫

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৭

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৯

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

২০
X