সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

সাতক্ষীরা জেলা প্রশাসক। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা প্রশাসক। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ঈদের দিন থেকে পূর্ববর্তী এবং পরবর্তী তিন দিন বিস্তারিত কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে।

গত ৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরা শহরে বিভিন্ন স্থানে ঈদ মোবারক খচিত ব্যানার দ্বারা সুসজ্জিতকরণের পাশাপাশি সড়কের প্রধান প্রধান জায়গায় তোরণ নির্মাণ করা হবে। এর মধ্যে নবারুন গার্লস হাইস্কুলের সামনে তোরণ নির্মাণ, সদর থানা মোড়ের সামনে তোরণ নির্মাণ, প্রধান প্রধান সড়ক ও উল্লেখযোগ্য স্থানগুলো ব্যানার দ্বারা সজ্জিতকরণ করার নির্দেশনা রয়েছে।

সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযথ মর্যাদায়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা রয়েছে। ঈদের দিন-দুপুর পৌনে ১টায় বিভিন্ন হাসপাতাল, জেলখানায়, সরকারি শিশু পরিবার, এতিম খানায় স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের মাধ্যমে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদের দিন সুবিধামতো সময়ে ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পশু কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়াসহ পশুর চামড়া লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X