জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সৌদি অর্থায়নে সেবা দিচ্ছে ভাসমান হাসপাতাল

কুশিয়ারা নদীতে সৌদি অর্থায়নে পরিচালিত হাসপাতাল। ছবি : কালবেলা
কুশিয়ারা নদীতে সৌদি অর্থায়নে পরিচালিত হাসপাতাল। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি অপারেশন ও ল্যাবরেটরি সার্ভিস দিয়ে যাচ্ছে একটি ভাসমান হাসপাতাল। উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে সৌদি অর্থায়নে পরিচালিত এ হাসপাতালটি শনিবার (১৮ নভেম্বর) থেকে আগামী দুই মাস বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর নামে নামকরণ করা হাসপাতালগুলোর অর্থায়ন করছে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের (কেএএপি) অধীনে থাকা ইসলামী উন্নয়ন ব্যাংক। ২০১৭ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে ভাসমান হাসপাতালগুলো প্রাথমিকভাবে ‘ফ্রেন্ডশিপ’ এনজিওর মাধ্যমে পরিচালিত হচ্ছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে এমন হাসপাতাল পরিচালনা করে আসছে তারা। তাদের স্বাস্থ্যকর্মীরা সাধারণত কমিউনিটি ক্লিনিক, হাসপাতালে কাজ করে।

স্থানীয়রা জানান, আমাদের হাওর এলাকার গর্ভবতী নারী ও শিশুদের যাতায়াত সমস্যার কারণে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেবা নেওয়া কঠিন হয়ে যায়। এই শিপ হাসপাতাল আমাদের মতো দুর্গম এলাকার মানুষের কাছে আসছে এবং তারা বিনামূলে চিকিৎসাসেবা দিচ্ছে এটা আমাদের পরম পাওয়া। তাদের জাহাজে অত্যাধুনিক অপারেশন থিয়েটার আছে। সিজারিয়ান অপারেশনসহ জেনারেল সব ধরনের অপারেশন করতে পারছি আমরা। এতে আমাদের মতো প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হচ্ছে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা জানান, সৌদি অর্থায়নে ভাসমান হাসপাতাল ফ্রেন্ডশিপ এনজিওর মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি অপারেশন ও ল্যাবরেটরি সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের স্বাস্থ্যকর্মীরা ইপিআই ভ্যাকসিনেশন, এন্টিনেটাল কেয়ার, যক্ষার টেস্ট, সার্ভিক্যাল ক্যান্সারের ভায়া টেস্টসহ সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। এখানে তারা বিনামূলে চিকিৎসাসেবা দিচ্ছে। তাদের কার্যক্রম নিয়ে আমরা অবগত আছি। তারা আমাদের উপজেলায় দুই মাস নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X