মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এ মাহফিল মানুষকে মাওলা পাগল বানিয়ে ছেড়ে দেয় : চরমোনাই পীর

বরিশালে মাহফিলে মোনাজাত করাচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
বরিশালে মাহফিলে মোনাজাত করাচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুনিয়ার সব মানুষই পাগল। কেউ পদ-পদবীর জন্য পাগল, কেউ এমপি-মন্ত্রী হওয়ার পাগল, কিন্তু একদল আছে মাওলা পাকের পাগল। চরমোনাই মাহফিল মূলত মানুষকে মাওলা পাকের পাগল বানিয়ে ছেড়ে দেয়। এতে মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে দ্বীনের অনুগত হয়ে যায়। এজন্য আমাদের সবাইকে দুনিয়ার হাকিকত সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। সবাইকে চিন্তা করতে হবে।

আজ বুধবার (২২ নভেম্বর) বাদ জোহর মুসল্লিদের অংশগ্রহণে চরমোনাই ময়দানে শততম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, চরমোনাইতে লোক ভারী করার দরকার নেই। যারা চরমোনাইর লেবেল ব্যবহার করে দুনিয়াবী উদ্দেশ্য হাসিল করতে চায়, তারা মূলত চরমোনাইর মুরীদ নয়, এরা ধান্দাবাজ। কেউ নির্বাচনে এলে দুনিয়াবী নেতা-নেত্রীদের খুশি করার জন্য বলে যে, এই দুইমাস আমি চরমোনাইর মুরিদ না। এরা মূলত এই দরবারকে হাসি-তামাশার খোরাক বানাতে চায়। এদের চরমোনাইর মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে, মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক ৫টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। আর মাহফিলের দ্বিতীয় দিন সকাল ১০টায় মঞ্চে জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা আছে। অপরদিকে ২৫ নভেম্বর শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।

মাহফিলে মূল সাতটি বয়ান করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১০

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১১

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১২

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৩

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৪

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৫

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৭

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৮

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৯

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

২০
X