টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি : কালবেলা
রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা উত্তরপাড়া গ্রামের একটি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বিকেলে আগতেরিল্ল্যা উত্তরপাড়া একটি ব্রিজের কাছে রেললাইন দিয়ে হাঁটছিল অজ্ঞাত ব্যক্তিটি। পথিমধ্যে জামালপুর থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ধলেশ্বরী নামে একটি লোকা ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ্ বলেন, বিকেলে আগতেরিল্ল্যা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর খবর পায়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১০

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৩

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৪

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৫

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৬

ছেলের হাতে বাবা খুন

১৭

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৮

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৯

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
X