চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ
মিধিলির প্রভাবে বীজতলাডুবি

বাড়ির উঠানেই ধান চাষ

নোয়াখালীর চাটখিলে বীজতলা ডুবে যাওয়ায় বাড়ির উঠানে বোরো ধানের বীজ বপন করেছেন কৃষক রুবেল। ছবি : কালবেলা
নোয়াখালীর চাটখিলে বীজতলা ডুবে যাওয়ায় বাড়ির উঠানে বোরো ধানের বীজ বপন করেছেন কৃষক রুবেল। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিল উপজেলায় বীজতলা ডুবে যাওয়ায় বাড়ির উঠানে বোরো ধানের বীজ বপন করেছেন এক কৃষক। তিনি উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা এবং একই ইউপির ২ নম্বর ওয়ার্ড নির্বাচিত সদস্য।

চলতি অগ্রহায়ণ বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে উপকূলীয় জেলাগুলোতে ৬০ থেকে ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অসময়ের এ বৃষ্টিতে ভেসে গেছে এলাকার বেশিরভাগ ধানের বীজতলা। আগে থেকে জাগ দিয়ে রাখা ধানের বীজ অঙ্কুরিত হয়ে যাওয়ায় সেই বীজ অনেকেই গরুকে খাবার হিসেবেই খাইয়েছেন। অন্যদের পথে না হেঁটে বিকল্প চিন্তা থেকে নিজের উঠানে সেই বীজ বপন করলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল।

মাহবুবুর রহমান রুবেল কালবেলাকে বলেন, ‘ঘূর্ণিঝড় আসার আগেই আমি বীজ তেরি করেছিলাম। কিন্তু মিধিলির সঙ্গে আকষ্মিক বৃষ্টিতে সব বীজতলা ডুবে যায়। নিরুপায় হয়েই উঠানে এ বীজগুলো বপন করেছি। তা না হলে বীজগুলো নষ্ট হয়ে যেত। তাই এ সমাধান বেছে নিয়েছি।’

রুবেলের এ বিচিত্র কাজ দেখে স্থানীয় অনেকেই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। এ অভিনব সমাধানকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই।

চাটখিল উপজেলা কৃষি অফিসার মো. জুনাইদ আলম কালবেলাকে বলেন, ‘বীজ বপন করার আগে ৬০ থেকে ৭০ ঘণ্টা জাগ দিয়ে রাখতে হয়। ওনি ঘূর্ণিঝড় আসার আগেই বীজগুলো জাগ দিয়ে ফেলেছিলেন। অঙ্কুর গজানো ধানগুলো রোপণ না করা গেলে নষ্ট হয়ে যেত। অঙ্কুরিত বীজ বপনের আগেই বীজতলা ডুবে যাওয়ায় সেগুলো তিনি বাড়ির উঠানে বপন করেছেন। এ জন্য তাকে বাহবা দেওয়া দরকার।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X